গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবারের মতো উটপাখি নিজের ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছে। আদরের ছানাটির প্রতি তাই আদর-যত্নের কমতি নেই। ছবি: সাজিদ হোসেন
২ / ৮
বাবার সঙ্গেই দিন কাটছে উটপাখির আদুরে বাচ্চাটির। উটপাখি পরিবারে মা নয়, বাবাই বাচ্চার দেখাশোনা করে। ছবিটি সোমবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৩ / ৮
বাচ্চাকে আদরের পরশ বুলিয়ে দিচ্ছে বাবা উটপাখি। ছবিটি সোমবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৪ / ৮
বাবার শরীর ঘেঁষে আহ্লাদী উটপাখির ছানাটি। ছবিটি সোমবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৫ / ৮
উটপাখি পরিবারে মা ডিম পাড়ার পর সেই ডিমে তা দেয় বাবা। এভাবে তা দিয়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবারের মতো বাচ্চা ফুটিয়েছে উটপাখি। আদরের ছানার জন্য বাবা উটপাখির মমতা। ছবি: সাজিদ হোসেন
৬ / ৮
পরম যত্নে ডিমে তা দিচ্ছে বাবা উটপাখি। যত্ন নিলেই ডিমগুলোর খোলস ভেঙে বের হবে ফুটফুটে উটপাখির ছানা। ছবিটি সোমবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৭ / ৮
সাত দিন বয়সী উটপাখির ছানাটি মাতিয়ে রাখছে অন্যদেরও। ছবিটি সোমবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৮ / ৮
বাবা উটপাখির স্নেহের পরশে ছানা উটপাখি। ছবিটি সোমবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন