উৎসবমুখর বিজয় দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদ্‌যাপিত হলো বিজয় দিবস। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবারের বিজয় দিবসে যোগ করেছে বাড়তি মাত্রা। বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখরভাবে দিনটি কাটাল দেশবাসী। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রদর্শনী পরিবেশন করে শিক্ষার্থীরা।

১ / ১৩
বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সিতো রিউ কারাতে দো একাডেমির সদস্যরা তাদের কসরত প্রদর্শন করে। বান্দ রোড, বরিশাল, ১৬ ডিসেম্বর
ছবি: সাইয়ান
২ / ১৩
শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে। বান্দ রোড, বরিশাল, ১৬ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৩ / ১৩
বিস্কুট দৌড়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী। ১৬ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৪ / ১৩
সিলেট জেলা স্টেডিয়ামে মনোমুগ্ধকর প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সিলেট, ১৬ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে শিশুদের নিয়ে নৌকাভ্রমণ। কাউখালী, পিরোজপুর, ১৬ ডিসেম্বর
ছবি: এ কে এম ফয়সাল
৬ / ১৩
এক বছর বয়সী আরিয়া রহমানের প্রথম বিজয় দিবস। মা-বাবার সঙ্গে মাঠে এসে বিজয়ের আনন্দে মেতেছে শিশুটি। শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম, পাবনা, ১৬ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৩
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রংপুরের তাজহাট জমিদারবাড়ি সবার জন্য বিনা মূল্যে উন্মুক্ত করায় অনেকেই বেড়াতে এসেছেন। তাজহাট, রংপুর, ১৬ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৩
ফরিদপুর স্টেডিয়ামে শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফরিদপুর, ১৬ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৩
শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশনা। রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ, ১৬ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১০ / ১৩
রিকশাচালক শফিকুল ইসলাম (দাঁড়িয়ে) ও ভ্যানচালক শহীদ আলী নিজের ভ্যানটিকে জাতীয় পতাকায় সুসজ্জিত করে সড়কে বের হয়েছেন। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৬ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ।
১১ / ১৩
শহীদ চান্দু স্টেডিয়ামে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। বগুড়া, ১৬ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ১৩
ডিসপ্লে পরিবেশন করে শিশু একাডেমির শিক্ষার্থীরা। রাজশাহী, ১৬ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৩
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শপথ পাঠ অনুষ্ঠানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভার্চ্যুয়ালি শপথ গ্রহণ করেন নানা শ্রেণি–পেশার মানুষ। ঢাকা, ১৬ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন