Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
বাংলাদেশ
এক পশলা বৃষ্টি
আপডেট: ০১ এপ্রিল ২০১৫, ১০: ০২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ৯
সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ অন্ধকার হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সড়কে তখন অফিসগামী মানুষের ভিড়। এর মধ্যেই এক যাত্রী সড়কের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে বাস থামানোর চেষ্টা করছেন। ছবিটি রাজধানীর আজিমপুর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
২ / ৯
বৃষ্টি থেকে বাঁচতে সড়কের পাশে চায়ের দোকানের প্লাস্টিক ছাউনিতে গুটিশুটি হয়ে দাঁড়িয়ে পড়লেন অনেকেই। ছবি: জাহিদুল করিম
৩ / ৯
বৃষ্টি থেকে বাঁচতে প্লাস্টিকের পর্দা দিয়ে পথ চলছেন এক রিকশাযাত্রী। ছবি: জাহিদুল করিম
৪ / ৯
সড়কের পাশে রিকশা থামিয়ে বৃষ্টি থামার অপেক্ষায় কয়েকজন রিকশাচালক। ছবি: জাহিদুল করিম
৫ / ৯
ঝোড়ো বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমেছেন এক ভ্যানচালক। ছবি: জাহিদুল করিম
৬ / ৯
বৃষ্টির পানি কাজে লাগিয়ে এক পরিবহনশ্রমিক বাসের কাচের জানালা পরিষ্কার করছেন। ছবি: জাহিদুল করিম
৭ / ৯
সকালে হুট করেই বৃষ্টি নামল। হাতে ছাতা নেই। অগত্যা চোখের সামনে থাকা রাজনৈতিক ব্যানার দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা এক পথচারীর। ছবি: জাহিদুল করিম
৮ / ৯
বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা দুই শিক্ষার্থীর। ছবি: জাহিদুল করিম
৯ / ৯
ঘণ্টাব্যাপী টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর কোথাও কোথাও। ছবিটি চানখাঁরপুল থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বাংলাদেশ
থেকে আরও পড়ুন