সকাল থেকে বিকেল পর্যন্ত চলে পাতা তোলার ধুম। সিলেট সদর উপজেলার মালনীছড়া বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
২ / ১৫
ছন্দে ছন্দে পাতা তুলছেন দুই নারী চা-শ্রমিক। ছবিটি সিলেট সদর উপজেলার লাক্কাতুরা বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৩ / ১৫
নতুন কচি পাতা তুলতে ব্যস্ত এক চা-কন্যা। ছবিটি সিলেট সদর উপজেলার লাক্কাতুরা বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৪ / ১৫
হাতের মুঠিতে কচি পাতা। ছবিটি সিলেট সদর উপজেলার লাক্কাতুরা বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৫ / ১৫
সিলেটের চা-বাগানগুলোয় চলছে চা-পাতা তোলার মৌসুম। কচি সবুজ পাতায় ভরে গেছে বাগান। চা-শ্রমিকেরা উত্সবের মতো করে চা-পাতা তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন। ছবিটি সিলেট সদর উপজেলার লাক্কাতুরা বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৬ / ১৫
সারা দিন পাতা তুলে তা জমা দিতে লাইনে দাঁড়িয়ে ফ্যাক্টরির সামনে অপেক্ষা, চোখে ক্লান্তি। ছবিটি সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৭ / ১৫
পাতা ওজন দিতে পুরুষ চা-শ্রমিকেরা লাইনে দাঁড়িয়েছেন। ছবিটি সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৮ / ১৫
মাথায় চা-পাতার পোটলা নিয়ে বাগানের মাঝের পথ দিয়ে সারি বেঁধে শ্রমিকেরা। পরে পাতাগুলো জমা দেওয়া হবে চা-ফ্যাক্টরিতে। ছবিটি সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৯ / ১৫
ওজন দেওয়ার পর চা-পাতা তোলা হচ্ছে চা-ফ্যাক্টরির গাড়িতে। ছবিটি সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১০ / ১৫
কাজ শেষ করে এক শ্রমিক লাকড়ি নিয়ে বাড়ি ফিরছেন। ছবিটি সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১১ / ১৫
চা-বাগানগুলোয় এখনো বিশুদ্ধ পানির সংকটে শ্রমিকেরা। বিশুদ্ধ পানি সংগ্রহ করে কাঁখে কলস নিয়ে বাড়ি ফিরছেন এক নারী। ছবিটি সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১৫
চা-শ্রমিক পরিবারের সন্তান এরা। মা-বাবা কাজে গেলে এভাবেই দুরন্তপনায় মেতে ওঠে দিন পার করে তারা। ছবিটি সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৩ / ১৫
সারা দিন বাগানের কাজ শেষে চা-বাগানের পাহাড় টিলা দিয়ে প্রবাহিত ছড়ার পানিতে গোসল করে নিচ্ছেন এই চা-শ্রমিক। ছবিটি সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৪ / ১৫
তোলা পাতা জমা দিতে হবে ফ্যাক্টরিতে। ছবিটি সিলেট সদর উপজেলার লাক্কাতুরা বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৫ / ১৫
চা-বাগানের এ রকম মাটির ঘরেই বসবাস করেন চা-শ্রমিকেরা। ছবিটি সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট