রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার কারণে অনেক জায়গায় দুপুর পর্যন্ত মেলে না সূর্যের দেখা। তাই বাধ্য হয়ে দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বেলে চলছে যানবাহন। ছবিটি বৃহস্পতিবার লক্ষ্মীপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
২ / ১৩
ঘন কুয়াশার কারণে রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। এরই মধ্যে রিকশাভ্যান নিয়ে কাজে বেরিয়ে পড়েছেন এই ব্যক্তি। ছবিটি রাজধানীর কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৩ / ১৩
সকালে ঘন কুয়াশার ভেতর গায়ে চাদর জড়িয়ে লাঠি হাতে হাঁটতে বের হয়েছেন এই বৃদ্ধ। ছবিটি আজ (১২ ডিসেম্বর ২০১৪) কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১৩
কেরানীগঞ্জের চারদিক আজ সকালে ছিল এ রকম কুয়াশায় ঢাকা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৩
চাঁদ নয়, এটি দুপুরের সূর্য। ঘন কুয়াশার কারণে এখন অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায় না। ছবিটি রাজধানী থেকে তোলা। ছবি: শামসুল হক
৬ / ১৩
জীবিকার তাগিদে কুয়াশা-ঢাকা হিমের মধ্যেই বেরিয়েছেন ফেরিওয়ালারা। ছবিটি রাজধানীর বাউনিয়া এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৩
কুয়াশার চাদরে ঢাকা রাতের রাজধানী। ছবিটি বৃহস্পতিবার মেয়র হানিফ উড়ালসেতু থেকে তোলা। ছবি: হাসান রাজা
৮ / ১৩
রংপুরে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। প্রায় সারা দিন সূর্যের দেখা পাওয়া যায় না সেখানে। তীব্র ঠান্ডার কারণে সন্তানকে চাদরে জড়িয়ে নিয়ে কাজে যাচ্ছেন মা। ছবিটি রংপুর সদরের পান্ডারদিঘি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৯ / ১৩
সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার মাঝেই জমিতে মই দিয়ে ফিরছেন একজন কৃষক। ছবিটি বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১০ / ১৩
রংপুরে শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে পড়েছে দরিদ্র মানুষ। ছবিটি রংপুর সদরের উত্তর কেল্লাবন্দ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১১ / ১৩
শীতের তীব্রতা বাড়ায় সন্তানকে নিয়ে গরম কাপড় কিনতে বেরিয়েছেন এই দম্পতি। ছবিটি আজ রাজধানীর নিউমার্কেট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১২ / ১৩
শীত নিবারণের জন্য গরম কাপড় কিনতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ক্রেতাদের ভিড়। ছবি: ফোকাস বাংলা
১৩ / ১৩
রংপুরের বদরগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন স্বল্প আয়ের মানুষেরা। ছবিটি বদরগঞ্জের শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো