করোনা মহামারির মধ্যে ঈদের জামাত

করোনা মহামারির মধ্যে মাসব্যাপী সিয়াম সাধনার পর শুক্রবার সারা দেশে উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। করোনার কারণে এবার ঈদ অনেকটাই ভিন্নভাবে উদ্‌যাপন করা হচ্ছে। ঢাকায় জাতীয় ঈদগাহসহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়নি। ঢাকার বাইরে কিছু কিছু এলাকায় মসজিদের বাইরে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। তবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা ঈদের নামাজ মসজিদে পড়েছেন। ঈদের নামাজ আদায় করার পর প্রায় সবাই কোলাকুলি বা হাত মেলানো থেকে বিরত ছিলেন। মহামারির এ সময়ে এর মধ্যেই ছোট–বড় সবাই মিলে ঈদের নামাজ আদায় করেন মসজিদে।

১ / ১২
করোনা মহামারির কারণে জাতীয় ঈদগাহতে নামাজ আদায় হয়নি। পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পালিত হয় ঈদের প্রধান জামাত
ছবি: হাসান রাজা
২ / ১২
জাতীয় ঈদগাহ বন্ধ থাকায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়তে হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন সকাল থেকে
ছবি: হাসান রাজা
৩ / ১২
সামাজিক দূরত্ব বজায় রেখে বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা
ছবি: হাসান রাজা
৪ / ১২
মসজিদে স্থানসংকুলান না হওয়ায় সড়কেই ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। কেরামতিয়া জামে মসজিদ, রংপুর, ১৪ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ মসজিদে প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এ সময় সেখানে ভিড় করেন মুসল্লিরা। আজ সকাল ৮টায় চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায়
ছবি: সৌরভ দাশ
৬ / ১২
দায়িত্ব পালনের একপর্যায় সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন পুলিশ সদস্যরা। বায়তুল মোকাররম মসজিদ ঢাকা
ছবি: হাসান রাজা
৭ / ১২
করোনার কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত না হওয়ায় শহরের শহিদি মসজিদে একাধিক জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ১২
নামাজ শেষে মেনাজাতে অংশ নেন মুসল্লিরা। বায়তুল মোকাররম মসজিদ ঢাকা
ছবি: হাসান রাজা
৯ / ১২
বড়দের সঙ্গে নামাজ শেষে পৃথিবীকে করোনামুক্ত করতে বিশেষ দোয়ায় অংশ নেয় শিশুরা। বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা
ছবি: হাসান রাজা
১০ / ১২
ঈদের নামাজ পড়তে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসেন অনেক নারী
ছবি: হাসান রাজা
১১ / ১২
নামাজ শেষে মসজিদের সামনে থেকে ছোটরা রংবেরঙের বেলুন কিনে নিয়ে যায়
ছবি: হাসান রাজা
১২ / ১২
করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে কোলাকুলি না করে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুঠোফোনে সেলফি তুলে সান্ত্বনা খোঁজেন
ছবি: হাসান রাজা