শুক্রবার (৩ অক্টোবর ) বিকেল বেলা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের ১ নম্বর জেটি থেকে প্রায় ২৫ ফুট দূরে হঠাৎ করে কর্ণফুলী নদীতে লাফিয়ে উঠে এক ডলফিন। এই ডলফিনটি ‘গেঞ্জেস ডলফিন’ (গাঙ্গেয় ডলফিন)। ছবি: সৌরভ দাশ
২ / ৫
একটি পুরুষ গেঞ্জেস রিভার ডলফিন ২ দশমিক ১২ মিটার পর্যন্ত লম্বা হয়। পুরুষের চেয়ে নারী ডলফিন কিছুটা বড় হয়। দেখতে ধূসর রঙের। নাসিকাসহ মুখটি লম্বাটে ধরনের। পেটের দিকটি গোলাকৃতির। এই প্রজাতির ডলফিন ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে। তবে জন্মহার কম। ছবি: সৌরভ দাশ
৩ / ৫
ডলফিনের ‘সাঁতার’ আনন্দ দিয়েছে জেলেসহ নদীপারের বাসিন্দাদের। চট্টগ্রামের স্থানীয় ভাষায় ‘উতোম’ কিংবা ‘শুশুক’ নামে পরিচিত। ছবি: সৌরভ দাশ
৪ / ৫
বিশেষজ্ঞরা জানান, দূষণমুক্ত পরিষ্কার পানিতে গাঙ্গেয় ডলফিনের বিচরণ। কর্ণফুলী, হালদা ও সাঙ্গু নদীতে এখন মাঝেমধ্যে এই ডলফিনের দেখা মেলে। ছবি: সৌরভ দাশ
৫ / ৫
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ডলফিনের এই প্রজাতিটিকে ‘অতিবিপন্ন’ হিসেবে চিহ্নিত করেছে। ছবি: সৌরভ দাশ