কুমারী পূজা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
সারা দেশে জাঁকজমকে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। আজ মহাষ্টমীতে দেবী দুর্গার প্রণামরত ভক্তরা। ছবিটি আজ রোববার বিকেলে বগুড়া শহরের দত্তবাড়ি দেব সেবা ট্রাস্টি বোর্ড মন্দির থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ৭
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে অন্যান্য বছরের মতো কুমিল্লা নগরের একমাত্র ঠাকুরপাড়া রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর কুমারী হয়েছে নগরের রাজগঞ্জ এলাকার হিমাংশু চক্রবর্তীর আট বছর বয়সের মেয়ে এবং আওয়ার লেডি অব ফাতিমা গার্লস স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী সোনালি চক্রবর্তী। কুমারী পূজা দেখার জন্য সকাল থেকে কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা ভিড় করেন। বেলা সাড়ে ১১টায় তোলা ছবি। ছবি: এমদাদুল হক

৩ / ৭
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় রোববার ছিল মহাষ্টমী। এ উপলক্ষে বেলা ১১টায় ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ছবি: আলীমুজ্জামান

৪ / ৭
4
4
৫ / ৭
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় রোববার ছিল মহাষ্টমী। এ উপলক্ষে সকালে মন্দিরে মন্দিরে অঞ্জলি প্রদান করা হয়। ছবিটি আজ রোববার সকালে ফরিদপুর শহরের নিলটুলী স্বর্ণকার পট্টি এলাকায় সর্বজনীন মন্দির থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ৭
চট্টগ্রামে প্রতিবছরের মতো এ বছরও নগরের পাথরঘাটা শ্রীশ্রী শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর দিনে একজন কুমারী মেয়েকে মায়ের রূপে সাজিয়ে এই পূজা উদ্‌যাপনের মাধ্যমে দেশ ও বিশ্বশান্তি কামনা করেন আগত ভক্তরা। ছবিটি আজ দুপুর ১২টার সময় তোলা। ছবি: সৌরভ দাশ

৭ / ৭
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রোববার যশোর রামকৃষ্ণ আশ্রমে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুমারী পূজা। হিন্দুধর্মমতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। শঙ্খ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়। ছবি: এহসান-উদ-দৌলা