কোরবানির চামড়া বেচাকেনা

সারা বছর যে চামড়া সংগ্রহ হয়, তার বড় অংশই আসে কোরবানির ঈদের সময়। ঈদের দিন থেকেই সারা দেশে চামড়া বেচাবিক্রি জমে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোরবানিদাতাদের কাছ থেকে চামড়া কিনে আড়তে বিক্রি করেন মৌসুমি ব্যবসায়ীরা। অনেক কোরবানিদাতা আবার মসজিদ ও মাদ্রাসায় চামড়া দান করেন। সেই চামড়াও আড়তে বিক্রি করে মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। আড়তে চামড়া আসার পর লবণ দিয়ে সংরক্ষণ করা হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
কোরবানি পশু চামড়ায় লবণ দেওয়ার কাজে ব্যস্ত শ্রমিকেরা। আতুরার ডিপো, চট্টগ্রাম, ১১ জুলাই
ছবি: জুয়েল শীল
২ / ৮
লবণ দেওয়া চামড়া স্তূপ করে রাখা হয়েছে। আতুরার ডিপো, চট্টগ্রাম, ১১ জুলাই
ছবি: জুয়েল শীল
৩ / ৮
গোডাউনে ঢোকানো হচ্ছে পশুর কাঁচা চামড়া। পোস্তা, লালবাগ, ১১ জুলাই
ছবি: সাজিদ হোসেন
৪ / ৮
সড়কের ওপর ফেলে রাখা হয়েছে চামড়া। পোস্তা, লালবাগ, ১১ জুলাই
ছবি: সাজিদ হোসেন
৫ / ৮
লবণ দিয়ে অস্থায়ী সংরক্ষণকেন্দ্রে স্তূপ করে রাখা পশুর চামড়া। পারাইরচক, দক্ষিণ সুরমা, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৬ / ৮
সিলেট সিটি করপোরেশনের কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণকেন্দ্রে স্তূপ করে রাখা হয়েছে। পারাইরচক, দক্ষিণ সুরমা, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৭ / ৮
গ্রাম থেকে চামড়া এনে বগুড়া শহরে বিক্রি করছেন চামড়া ব্যবসায়ীরা। আকারভেদে প্রতিটি চামড়া ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করেছেন তাঁরা। চকযাদু সড়ক, বগুড়া শহর, ১০ জুলাই
ছবি: সোয়েল রানা
৮ / ৮
ট্রাকে তোলা হয়েছে কোরবানির পশুর চামড়া । চকযাদু সড়ক, বগুড়া শহর, ১০ জুলাই
ছবি: সোয়েল রানা