দুই দিনব্যাপী সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব আজ রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। উৎসবের প্রথম দিনে ১৫টি আঞ্চলিক পর্বের বিজয়ীরা ১১৫টি প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে। ছবি: হাসান রাজা
২ / ১৩
বেলুন উড়িয়ে বিজ্ঞান জয়োৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। দুই দিনব্যাপী এই আয়োজনে কাল সোমবার অনুষ্ঠিত হবে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: হাসান রাজা
৩ / ১৩
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের উদ্বোধনের পরই মন্তব্য লিখছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। ছবি: হাসান রাজা
৪ / ১৩
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে শিক্ষার্থীদের তৈরি নানা প্রকল্প ঘুরে দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা। ছবি: হাসান রাজা
৫ / ১৩
শিক্ষার্থীদের তৈরি নানা প্রকল্প দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা। ছবি: হাসান রাজা
৬ / ১৩
আলু দিয়ে ব্যাটারি বানিয়েছে বগুড়া থেকে আসা এই শিশুটি। সে প্রথম শ্রেণিতে পড়ে। ছবি: হাসান রাজা
৭ / ১৩
‘ভয়েস কন্ট্রোল কার’টি সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে আনা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা তা দেখছেন। ছবি: হাসান রাজা
৮ / ১৩
বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখছে শিক্ষার্থীরা। প্রকল্পের নানা দিক বর্ণনা করছে এই খুদে বিজ্ঞানী। ছবি: হাসান রাজা
৯ / ১৩
স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে গড়ে তোলা ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্য নিয়ে এবারের সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের আয়োজন। সেই আয়োজনে বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখছে শিক্ষার্থীরা। ছবি: হাসান রাজা
১০ / ১৩
শিক্ষার্থীদের নিজের প্রকল্পের নানা দিক বর্ণনা করছে এই খুদে বিজ্ঞানী। সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এই উৎসবের আয়োজন করেছে। ছবি: হাসান রাজা
১১ / ১৩
খুদে বিজ্ঞানীদের নানা প্রকল্প দেখছে শিক্ষার্থীরা। সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এই উৎসবের আয়োজন করেছে। ছবি: হাসান রাজা
১২ / ১৩
খুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প দেখছে শিক্ষার্থীরা। ছবি: হাসান রাজা
১৩ / ১৩
লেবু দিয়ে বানানো এই ব্যাটারির নাম ‘লেমন ব্যাটারি’। সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এই উৎসবের আয়োজন করেছে। ছবি: হাসান রাজা