প্রায় সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এই গরমে একটু স্বস্তি পেতে পানিতে নেমে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। ছবিটি আজ (১৯ এপ্রিল, ২০১৬) বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২ / ১০
দুপুরের কাঠফাটা রোদে শ্যালো মেশিনের পানি যাওয়া নালায় শুয়ে গোসল করছে দুই শিশু। ছবি: সোয়েল রানা
৩ / ১০
দুপুরের কাঠফাটা রোদে শ্যালো ইঞ্জিনচালিত মেশিনের পানি যাওয়া নালায় শুয়ে গোসল করছে দুই শিশু। ছবি: সোয়েল রানা
৪ / ১০
মাঠে কাজের ফাঁকে ভাতের প্লেটে নেওয়া পানিতে তৃষ্ণা মেটাচ্ছেন এই কৃষক। ছবি: সোয়েল রানা
৫ / ১০
মেশিনের পানিতে তৃষ্ণা মেটাচ্ছেন এই কৃষক। ছবিটি গাবতলী উপজেলার মহিষাবান গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১০
স্কুলে পড়ার ফাঁকে বোতলে নিয়ে যাওয়া পানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে এই শিক্ষার্থী। ছবিটি গাবতলী উপজেলার সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ১০
তীব্র রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে খেতের আলপথে গরুকে ঘাস খাওয়াচ্ছেন এই কৃষক। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার মালিপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ১০
তেতে ওঠা রোদের মধ্যে কাজ করতে করতে ঘেমে-নেয়ে একাকার এই শ্রমিকেরা। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৯ / ১০
গরমে অস্থির হয়ে নদীর পানিতে নেমেছে কুকুরটি। ছবিটি বগুড়ার আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১০ / ১০
গরমে ক্লান্ত এই মিষ্টি ব্যবসায়ী দুপুরের এক ফাঁকে দোকানে ঘুমিয়ে নিচ্ছেন। ছবিটি বগুড়ার আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া গ্রামের বান্নির মেলা থেকে তোলা। ছবি: সোয়েল রানা