গরমে অতিষ্ঠ জীবন

গত কয়েক দিনের অসহনীয় গরমে ওষ্ঠাগত প্রাণ। কাঠ ফাটা রোদ, ভ্যাপসা গরমে সীমাহীন দুর্ভোগ নিয়ে চলছে জীবন। কেউ–বা গাছের ছায়ায়, মুখে, মাথায় পানি ঢেলে ও শিশু–কিশোরেরা ঠান্ডা জলে স্বস্তি পাওয়ার চেষ্টা করছে। বুধবার দেশের বিভিন্ন স্থান থেকে আলোকচিত্রীদের পাঠানো ছবি

১ / ১০
প্রখর রোদে ক্লান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন রিকশাচালক। সিলেট নগরের কিনব্রিজ এলাকায়
ছবি: আনিস মাহমুদ
২ / ১০
গরমে হাঁসফাঁস করে ছায়ায় ছায়ায় ঘুরছে দোয়েল পাখিটি। খুলনার নূরনগর এলাকায়
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১০
কোচিং থেকে ফেরার সময় বাড়ির পথে কাঠফাটা রোদ থেকে বাঁচতে একই ছাতার নিতে গাদাগাদি করে হাঁটছে কয়েকটি শিশু। কুমিল্লা নগরের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকায়
ছবি: এম সাদেক
৪ / ১০
বয়স্ক ভাতার টাকা তুলতে আসা বয়োজ্যেষ্ঠ নারী গরমে প্রশান্তি নিতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন। যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল মাঠে
ছবি: এহসান-উদ-দৌলা
৫ / ১০
তপ্ত রোদে গরম সহ্য করেও কাজ করছেন নির্মাণশ্রমিকেরা। খুলনার মুজগুন্নী এলাকায়
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১০
একটু শীতল পরশ পেতে পাইপ দিয়ে মাথায় পানি ঢেলে গোসল করছে কিশোর। বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামে
ছবি: সোয়েল রানা
৭ / ১০
কাপড়ের মাথাল তৈরি করে মাঠে মুলার বীজ বপন করছেন কৃষক আমজাদ হোসেন। বগুড়া শিবগঞ্জ উপজেলার বেড়াবালা গ্রামে।
ছবি: সোয়েল রানা
৮ / ১০
ঘাম মুছতে মুছতে মাঠে থেকে বাঁকে করে ধান নিয়ে বাড়ির পথে কৃষক। যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা গ্রামে
ছবি: এহসান-উদ-দৌলা
৯ / ১০
১০ / ১০
স্বস্তি পেতে পুকুরে নেমে দুরন্তপনায় মেতেছে শিশু–কিশোরেরা। নারায়ণগঞ্জের খানপুর বউবাজার এলাকায়
ছবি: দিনার মাহমুদ