গোলাপ গ্রামে একদিন
পুরো গ্রাম যেন গোলাপবাগান! উঁচু জমিগুলো ছেয়ে আছে মিরান্ডি জাতের গোলাপে। নানা বর্ণের গোলাপ। যত দূর যাওয়া যায়, গোলাপে ঢাকা চারপাশ শুধু মুগ্ধই করে রাখে। সকালের শিশিরভেজা গোলাপে নরম আলোর ঝিকিমিকি। গ্রামের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। তার দুপাশে বিস্তীর্ণ গোলাপবাগান। ফুটে আছে টকটকে লাল গোলাপ। গ্রামজুড়ে ছড়িয়ে পড়ছে মিষ্টি সৌরভ। গ্রামটার নাম সাদুল্লাহপুর। সাভারের বিরুলিয়া থেকে সরাসরি অটোরিকশায় আসা যায়। কিন্তু পরিচিত হয়ে গেছে গোলাপগ্রাম নামে। গোলাপগ্রাম বলা হলেও এখানে গোলাপ ছাড়াও আছে অনেক ধরনের ফুল—জারভারা, গ্লাডিওলাস, আরও কত–কী। ঢাকায় ফুলের চাহিদার একটা বড় অংশ মেটানো হয় এখান থেকে। শাহবাগসহ বিভিন্ন ফুলের বাজারে গোলাপ জোগান দেন এখানকার চাষিরা। ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১