আর এক দিন পরই ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়ে মহাসড়কে যানজটের দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ। ছবিটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা এলাকা থেকে তোলা। ছবি: এনামুল হক খোকন, সিরাজগঞ্জ
২ / ৮
টিকিট মেলেনি। তবু যেতেই হবে। তাই ঝুঁকি নিয়ে বাসের ছাদে। ছবিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৩ / ৮
সবাই বাড়ি যাবে। ভিড় তো হবেই। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ৮
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ে লঞ্চ ডোবে। উদ্ধার তৎপরতা চলে। তদন্ত হয়। তবু ঈদ এলে ঘুরেফিরে আবার সেই ছবি দেখা যায়। ছবিটি বুড়িগঙ্গা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৫ / ৮
লঞ্চ, ফেরিতে জায়গা হয়নি অনেকের। তাই ইঞ্জিনচালিত ট্রলারে করে নদী পাড়ি দিচ্ছে ঈদে ঘরমুখো মানুষ। ছবিটি গোয়ালন্দ এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ
৬ / ৮
জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছে মানুষ। ছবিটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ৮
জীবনের ঝুঁকি। তবু এভাবে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ৮
ট্রেনের ছাদে যেন তিল ধারণের আর কোনো জায়গা নেই। ছবিটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা