শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৯২১ সালের ১লা জুলাই প্রতিষ্ঠা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ছিল বিশ্ববিদ্যালয়টির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা মহামারির কারণে এ উপলক্ষে তেমন কোনো বড় আয়োজন ছিল না। তবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। পুরো এলাকা ফাঁকা হলেও বিশ্ববিদ্যালয়ের কিছু পুরানো শিক্ষার্থীরা লকডাউনের মাঝেই বেড়াতে এসেছিলেন প্রিয় ক্যাম্পাসে। স্মৃতিচারণায় মেতেছেন কেউ কেউ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
আলোকসজ্জ্বায় অপরাজেয় বাংলা। কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
২ / ১০
সেলফিতে ধারণ করে রাখছেন মুহুর্তটি। আপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই।
ছবি: খালেদ সরকার
৩ / ১০
বর্ষায় কলাভবনের সামনের এলাকায় সবুজের সমারোহ। মুঠোফোনে মুহুর্তটি ধারণ করে রাখছেন দুজন। আপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই।
ছবি: খালেদ সরকার
৪ / ১০
বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কেক খাইয়ে দিচ্ছেন। আপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই।
ছবি: খালেদ সরকার
৫ / ১০
করোনার প্রভাবে বিশ্ববিদ্যালয়ে নেই কোন আয়োজন। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ জুন।
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১০
লকডাউনের মাঝেও বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন দিনটিকে স্মৃতিময় করে রাখতে। আপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই।
ছবি: খালেদ সরকার
৭ / ১০
মধুর ক্যান্টিনে এবার নেই চায়ের কাপের ঝড়। মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ জুন।
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১০
টিএসসি সেজেছে বর্ণিল আলোয়। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
৯ / ১০
বর্ণিল আলোকসজ্জার ছবি তুলছেন একজন। কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
১০ / ১০
ঐতিহাসিক কার্জন হলে বর্ণিল আলোকসজ্জা। কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম