আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো ফলাফল করায় বাংলাদেশ দলের ছয় খুদে গণিতবিদকে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার রাজধানীর সিএ ভবনে দেওয়া ওই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বক্তব্য রাখছেন। ছবি: হাসান রাজা
২ / ৬
আইএমও তে রৌপ্য পদক বিজয়ী ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সানজিদ আনোয়ার, ব্রোঞ্জ পদক বিজয়ী একই কলেজের আদিব হাসান, সিলেটের এমসি কলেজের আসিফ-ই-ইলাহী, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাজিদ আখতার তুর্য ও নটর ডেম কলেজের সাব্বির রহমান এবং সম্মানজনক স্বীকৃতি পাওয়া বরিশাল জিলা স্কুলের এ এম নাঈমুল ইসলামকে ওই সংবর্ধনা দেওয়া হয়। ছবি: হাসান রাজা
৩ / ৬
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো ফলাফল করায় বাংলাদেশ দলের ছয় খুদে গণিতবিদকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার রাজধানীর সিএ ভবনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ওই সংবর্ধনার আয়োজন করে। ছবি: হাসান রাজা
৪ / ৬
থাইল্যান্ডে আইএমও তে দক্ষিণ এশিয়ায় সেরা হওয়া বাংলাদেশের ছয় খুদে গণিতবিদের সংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির সদস্যরা। ছবি: হাসান রাজা
৫ / ৬
থাইল্যান্ডে আইএমও তে দক্ষিণ এশিয়ায় সেরা হওয়া বাংলাদেশের ছয় খুদে গণিতবিদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। এ সময় প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান উপস্থিত ছিলেন। ছবি: হাসান রাজা
৬ / ৬
থাইল্যান্ডে আইএমও তে দক্ষিণ এশিয়ায় সেরা হওয়া বাংলাদেশের ছয় খুদে গণিতবিদের সংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন বুয়েটের সাংস্কৃতিক দল মূর্ছনা। ছবি: হাসান রাজা