বরাবরের মতো এবারও সার্ফ এক্সেল-প্রথম আলোর উদ্যোগে হয়ে গেল বর্ণমেলা। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে মেলার আয়োজন করা হয়। চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
২ / ১২
ঢাকার বর্ণমেলায় এসে নাগরদোলায় তরুণীরা। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা। ছবি: আশরাফুল আলম
৩ / ১২
সকালে রাজশাহীতে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক মামুন হুসাইনসহ অনেকে। রাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজ, রাজশাহী। ছবি: শহীদুল ইসলাম
৪ / ১২
মঞ্চে খুদে শিল্পীদের সমবেত গান পরিবেশন। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, ঢাকা। ছবি: সুমন ইউসুফ