ঈদের বাকি আছে আরও কিছুদিন। এরই মধ্যে ভিড় বেড়ে গেছে বিপণিবিতানগুলোতে। পোশাকের পাশাপাশি নানান কিছুর কেনাকাটা চলছে। রাঙামাটির বিএম শপিং কমপ্লেক্সে ঈদের সাজ-সরঞ্জাম কিনছেন এক তরুণী। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
২ / ১১
ডলের গায়ে পরানো জামার মধ্যে নিজের জন্য পছন্দের জামা দেখছে শিশুটি। ছবিটি রাজধানীর মিরপুর রোডের রাপা প্লাজা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১১
ঈদের আগেই ছুটি হয়ে যাচ্ছে স্কুল। তাই বন্ধুদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের জন্য ঈদ কার্ড কিনছে এরা। ছবিটি বগুড়া শহরের ইয়াকুবিয়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৪ / ১১
বাহারি পোশাকের বিভিন্ন ক্যাটালগ দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা থাকে বিক্রেতাদের। সেই ক্যাটালগ দেখে নিজের জামা পছন্দ করতে দেখা যাচ্ছে এক শিশুকে। বগুড়ার জলেশ্বরীতলার একটি মার্কেটে ছবিটি তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৫ / ১১
ঈদ বাজারে মৌসুমি ব্যবসায়ীরা থ্রিপিসের পসরা নিয়ে বসেছেন। ছবিটি বুধবার রাজধানীর দয়াগঞ্জ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৬ / ১১
কুমিল্লার কান্দিরপাড় এলাকায় সড়কের পাশে হকারদের অস্থায়ী ঈদ বাজারে চলছে কেনাকাটা। সেখানে সন্তানের জন্য পছন্দের জামা কিনছে এই পরিবার। ছবি: এম সাদেক, কুমিল্লা
৭ / ১১
পোশাক বিক্রির জন্য বিক্রেতা ও বিক্রয়কর্মীদের নানা পন্থা অবলম্বন করতে দেখা যায়। এই বিক্রয়কর্মী গায়ে শাড়ি জড়িয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ছবিটি ফরিদপুর শহরের চকবাজার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৮ / ১১
ঈদে নিজেকে সাজানোর পাশাপাশি অনেকে ঘর সাজানোর জন্যও নানা সামগ্রী কেনেন। এ সময় প্লাস্টিকের ফুলের দোকানেও ক্রেতা সমাগম বাড়ে। সেই ফুল এসব দোকানে বিক্রি হয়। ছবিটি ঢাকার নিউ মার্কেট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১১
ঈদে ঘর সাজানোর জন্যও অনেকে বিছানার চাদর, জানালার পর্দাসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন। বিছানার চাদরের দোকানেও ভিড় চোখে পড়ার মতো। ছবিটি রাজধানীর নিউ মার্কেট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১০ / ১১
ভ্রমণপিপাসুদের জন্য ঈদের ছুটি মানেই হচ্ছে বনে-পাহাড়ে-সমুদ্রে হারিয়ে যাওয়া। সে জন্য দরকার সম্পূর্ণ প্রস্তুতি। তাই প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনতে রাজধানীর আজিজ সুপার মার্কেটের ভ্রমণ সামগ্রীর দোকানে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা। ছবি: সাইফুল ইসলাম
১১ / ১১
রোজার শুরু থেকেই দরজির দোকানগুলোতে ব্যস্ততা বেড়ে যায়। কাজ চলে অনেক রাত পর্যন্ত। ছবিটি রংপুর নগরের বেতপট্টি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর