রাখাইন নববর্ষকে (মহা সাংগ্রাই ১৩৭৮) বরণ করে নিতে বুদ্ধস্নান ও জলকেলি উৎসব। চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে সোমবার (১১ এপ্রিল, ২০১৬) বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই উৎসবের আয়োজন করে। ছবি: সৌরভ দাশ
২ / ৯
পুরোনো বছরের পাপ এবং কালিমা মোচনের উদ্দেশ্যে আয়োজিত এই জলকেলি উৎসবে এক তরুণের মাথায় পানি ঢেলে দিচ্ছেন একজন রাখাইন তরুণী। ছবি: সৌরভ দাশ
৩ / ৯
ড্রাম থেকে পানি নিয়ে পরস্পরের দিকে ছুড়ে মারছেন তরুণ-তরুণীরা। ছবি: সৌরভ দাশ
৪ / ৯
এই উৎসবে তরুণ ও তরুণীরা দুটি দলে ভাগ হয়ে এক পক্ষ অন্য পক্ষের দিকে পানি ছুড়ে মারে। ছবি: সৌরভ দাশ
৫ / ৯
এক তরুণীর দিকে পানি ছুড়ে মারছেন তরুণদের দল। ছবি: সৌরভ দাশ
৬ / ৯
নববর্ষকে বরণ করতে আয়োজিত এই উৎসবে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রাখাইন শিক্ষার্থীরা অংশ নেন। ছবি: সৌরভ দাশ