আজ মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে মানুষের ঢল নামে। ছবি: হাসান রাজা
২ / ১১
শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
৩ / ১১
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১১
পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে কোরআন তিলাওয়াত ও দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১১
জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবি: আশরাফুল আলম
৬ / ১১
জাতীয় শোক দিবসে ফরিদপুরের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। ছবি: আলীমুজ্জামান
৭ / ১১
খাগড়াছড়িতে র্যালি বের করে প্রজ্ঞাবংশ শিশুসদন কমপ্লেক্স। কমপ্লেক্সের ৮০ জন ভিক্ষু র্যালিতে অংশ নেন। ছবিটি খাগড়াছড়ি মহালছড়ি মাইসছড়ি ইউনিয়নের প্রজ্ঞাবংশ শিশুসদন কমপ্লেক্স থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৮ / ১১
জাতীয় শোক দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শোক র্যালি। সকালে কুষ্টিয়া শহরের শাপলা চত্বরে এনএস রোড থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান