রাজধানীর জাতীয় জাদুঘরে চলছে জামদানি শাড়ি বুনন প্রদর্শনী। কারিগরেরা ১৭ আগস্ট থেকে জাদুঘরের নিচতলায় তাঁতে জামদানি শাড়ি বুনছেন। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। ছবিটি গতকাল সোমবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
২ / ৭
এই যন্ত্রটির নাম মাকু। সুতা প্যাঁচানো মাকুকে তাঁতের একপাশ থেকে আরেক পাশে চালনা করা হয়। ছবি: আবদুস সালাম
৩ / ৭
সুতার পর সুতা নিয়ে যত্ন করে বোনা হয় জামদানি। ছবি: আবদুস সালাম
৪ / ৭
জামদানি শাড়ির সুতাবেষ্টিত চরকি। ছবি: আবদুস সালাম
৫ / ৭
শাড়ির সুতা বিন্যাসে প্রয়োজন হয় কাণ্ডু নামের এই যন্ত্র। ছবি: আবদুস সালাম
৬ / ৭
তৈরি শেষে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে জামদানি। ছবি: আবদুস সালাম