পৃথিবীব্যাপী জনপ্রিয় ফুল জারবেরা। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশে জারবেরার চাষ বাড়ছে। সাভারের মোগড়াকান্দা গ্রামে জারবেরার একটি বাগান আছে। ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১০
বাংলাদেশে আগে শুধু যশোরে জারবেরা ফুলের চাষ হতো। এখন গাজীপুরের পাশাপাশি সাভারেও জারবেরা চাষ হচ্ছে। ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১০
রাজধানীর খুব কাছেই সাভারের মোগড়াকান্দা গ্রাম। এই গ্রামে চোখ আটকায় জারবেরার বাগানে। ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১০
সাভারে জারবেরার বাগানে হলুদ, সাদা, কমলা, ফিরোজা, মিষ্টি গোলাপি আর গোলাপি রঙের ১১ প্রজাতির ফুলের চাষ হচ্ছে। ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১০
জারবেরার ফুলের পাইকারি বাজার রয়েছে ঢাকায়। প্রতিদিন সাভারের এই বাগান থেকে ফুল তুলে তা র্যাপিং ও বাক্সবন্দী করে পাইকারদের কাছে পৌঁছে দেওয়া হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১০
পাইকারি দরে প্রতিটি জারবেরা ফুল বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকা। ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১০
ফুলের দোকানে প্রতিটি জারবেরা ফুল বিক্রি হয় ২০ থেকে ৫০ টাকা করে। ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১০
সাভারের এই বাগান থেকে প্রতিদিন ৩ থেকে ৫ হাজার টাকার জারবেরা ফুল বিক্রি হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১০
একটি জারবেরা চারা থেকে চার বছর একাধারে ফুল পাওয়া যায়। একটি ফুল শুধু পানিতে বেঁচে থাকে ১৫ দিন অবধি। ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১০
সাধারণত সারা বছরই অল্প পরিমাণ ফুল ফুটলেও এপ্রিল-মে মাসে বেশি ফুল ফোটে। ছবি: সাবিনা ইয়াসমিন