টিসিবির জন্য অপেক্ষা, নাভিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে চলতি বছরের নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই বিক্রয় কার্যক্রম ২৪ মার্চ পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন চলবে। রাজধানীতে প্রথম দিনে টিসিবির পণ্য কিনতে অনেকেই পণ্য না পেয়ে বাড়ি ফিরে গেছেন।

১ / ১৩
রাজধানীর বছিলা এলাকায় ভোর ৬টা থেকে টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা করেন অনেকে
২ / ১৩
টিসিবির ট্রাক থেকে সুশৃঙ্খলভাবে পণ্য কিনতে কাগজে সিরিয়াল নম্বর লিখে দিচ্ছেন এক নারী
৩ / ১৩
কাগজে লেখা সিরিয়াল হাতে দেওয়া হচ্ছে
৪ / ১৩
সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি বছিলার এ পয়েন্ট থেকে টিসিবির পণ্য কিনেছেন তাঁরা। আজ তাঁরা দুপুর সাড়ে ১১টা বাজেও জানেন না ট্রাক আদৌ আসবে কিনা
৫ / ১৩
বছিলার অদূরে মোহাম্মদপুরে টিসিবির ট্রাকে সকাল থেকেই ছিল মানুষের লম্বা লাইন
৬ / ১৩
অনেকে লাইন না মেনে ট্রাকের পর্দা উঠিয়ে বিক্রেতার কাছে অনুরোধ করেন পণ্য দেওয়ার জন্য
৭ / ১৩
অপেক্ষা করতে করতে লাইনে ‘কে আগে, কে পরে’ এর জন্য আবার অনেকের মাঝে বাকবিতন্ডারও সৃষ্টি হয়
৮ / ১৩
ক্রেতারা যাতে টিসিবির তেল বাজারে গিয়ে বিক্রি করে দিতে না পারে, সে জন্য বিক্রেতা বোতলের ছিপি খুলে দিচ্ছেন
৯ / ১৩
হট্টগোল সামলাতে বিক্রেতা বাধ্য হয় ক্রেতাদের লাঠি দেখাচ্ছেন
১০ / ১৩
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিসিবির পণ্য ফুরিয়ে আসে। শেষ তেলের বোতলটি নেওয়ার জন্য অনেকেই মুখিয়ে থাকেন
১১ / ১৩
মেয়ে সাবিহাকে নিয়ে সকাল নয়টায় এসে লাইনে দাঁড়িয়েছিলেন বছিলার বাসিন্দা সীমা আক্তার। বেলা দেড়টায়ও তিনি পণ্য কিনতে পারেননি
১২ / ১৩
ট্রাকে পণ্য শেষ জেনেও অনেকেই পণ্য দেওয়ার জন্য অনুরোধ করছেন বিক্রেতাকে
১৩ / ১৩
বছিলায় দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করেই বসে ছিলেন অনেকে। পরে বেলা দুইটা নাগাদ ট্রাক না আসায় নিরাশ হয়ে ফিরে যান তাঁরা