ঢাকার বিভিন্ন প্রবেশমুখের চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে রাজধানীর গাবতলী থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ। এমন পরিস্থিতিতে অনেকে ঢাকার বাইরে যেতে না পেরে ফিরে যাচ্ছেন। কেউ আবার বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ছবিতে ঢাকার বিভিন্ন প্রবেশমুখের চিত্র...

১ / ১২
গাবতলী কিংবা সাভারের আশপাশে যাঁদের গন্তব্য ছিল, তাঁরা হেঁটে আমিনবাজার সেতু পার হয়ে বাস ধরার চেষ্টা করছেন
ছবি: তানভীর আহম্মেদ
২ / ১২
হাজেরা বেগমের গন্তব্য কুমিল্লা। গন্তব্যগামী যানবাহনের জন্য দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে।
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় পিকআপ ভ্যানে উঠতে যাত্রীদের ভিড়।
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১২
ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন অনেকে। সকালে আমিনবাজার এলাকায়।
ছবি: তানভীর আহম্মেদ
৫ / ১২
যানবাহন নেই, তাই মালপত্র মাথায় নিয়ে হেঁটেই রওনা হয়েছেন অনেকে। দুপুরে কাঁচপুর এলাকায়।
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১২
মাইক্রোবাসে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। সকালে সাইনবোর্ড এলাকায়।
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১২
সন্তানকে চিকিৎসক দেখাতে সকালে রাজধানীর মাতুয়াইলের শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে আসেন নিবাস চন্দ্র দাশ। এখন ফিরে যাবেন কুমিল্লার বাড়িতে। মাতুয়াইল থেকে রিকশায় করে এসেছেন। কোনো বাহন না পেয়ে এক হাতে ছাতা, আরেক হাতে দুই মাস বয়সী শিশুকে নিয়ে কাঁচপুর ব্রিজ পার হচ্ছেন তিনি, সঙ্গে স্ত্রী। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায়।
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ঢাকামুখী যাত্রীদের পিকআপ ভ্যান থেকে নামিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা।
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকামুখী যানবাহন ফিরিয়ে দিচ্ছে পুলিশ।
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১২
নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীবাহী বাস ঢাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এতে ঢাকার অন্যতম প্রবেশমুখ আমিনবাজার এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট।
ছবি: তানভীর আহম্মেদ
১১ / ১২
দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। এতে টার্মিনালে এসে নিরাশ অনেক যাত্রী।
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১২
মহাখালী বাসস্ট্যান্ডে অলস পড়ে আছে দূরপাল্লার বাস। আজ দুপুরে।
ছবি সাবিনা ইয়াসমিন