কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন, সমাবেশ ও মিছিল করে বিভিন্ন সংগঠন। সাধারণ জনগণের ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। ছবি: হাসান রাজা
২ / ১০
তনু হত্যার প্রতিবাদে আজ শুক্রবার সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন করে। ছবি: সোয়েল রানা
৩ / ১০
বিকেলে চাঁদপুরের সর্বস্তরের মানুষ তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করে এক ঘণ্টা মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল করে। ছবি: আলম পলাশ
৪ / ১০
অনু হত্যার প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা মানববন্ধন করে। ছবি: হাসান রাজা