দিনভর বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
শুক্রবার দিবাগত রাত থেকে বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ছবিটি শনিবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২ / ১৪
বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ছবিটি শনিবার দুপুরে মালিবাগ চৌধুরীপাড়ার সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩ / ১৪
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নাকাল নগরবাসী। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে শনিবার তোলা ছবি। ছবি: হাসান রাজা

৪ / ১৪
বৃষ্টির কারণে বেড়েছে ছাতার চাহিদা। অনেকে ভাঙা ছাতা মেরামত করিয়ে নিচ্ছেন। ছবিটি শনিবার সিলেট নগরের বন্দরবাজার থেকে দুপুর তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ১৪
বৃষ্টির মধ্যেই মাছ শিকারের নেমেছে একটি বক। ছবিটি শনিবার সকালে রাজশাহীর শি‌রোইল বাসটার্মিনাল এলাকা থেকে তোলা। ছ‌বি: শহীদুল ইসলাম

৬ / ১৪
খানাখন্দে ভরা সড়কে জলাবদ্ধতা ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। ছবিটি শনিবার দুপুরে মালিবাগ চৌধুরীপাড়ার সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ১৪
বৃষ্টির কারণে ক্রেতা নেই। দুশ্চিন্তায় পড়েছেন এক পেয়ারা বিক্রেতা। ছবিটি শনিবার দুপুরে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ১৪
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের চিরচেনা জলাবদ্ধতা। সকালে তোলা ছবি। ছবি: সাজিদ হোসেন

৯ / ১৪
রংপুরের ইসলামবাগ থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় আধা কিলোমিটারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ভাঙা থাকায় ভোগান্তি চরমে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১০ / ১৪
জলাবদ্ধতা এড়াতে অনেকে রিকশাভ্যান ভাড়া করছেন। ছবিটি শনিবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড থেকে সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন

১১ / ১৪
ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কটি ডুবে যাওয়ায় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। দু-একটি যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। ছবিটি শনিবার দুপুরে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১২ / ১৪
রাজধানীতে অবিরাম বৃষ্টি। শনিবার সকালে মোহাম্মদপুর এলাকা থেকে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ১৪
বৃষ্টির কারণে শনিবার সকালে রাঙামাটি শহরের রূপনগর এলাকায় একটি পাহাড়ের একাংশ চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ধসে পড়ে। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ১৪
টানা বর্ষণ ও ভারতের আগরতলা থেকে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ইটনা হাওড়া বেড়িবাঁধ ভেঙে গেছে। আখাউড়া স্থলবন্দরের চেকপোস্ট এলাকাও প্লাবিত হয়েছে। শনিবার দুপুরে তোলা ছবি। ছবি: শাহাদৎ হোসেন