দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতভর বৃষ্টি। বিকেলেও সেই বৃষ্টি থামার লক্ষণ নেই। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। এখন এই নিম্নচাপ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই এই বৃষ্টি। ফলে আজ সোমবার সকালে রাজধানীসহ সারা দেশের কোথাও কোথাও জলজটের সৃষ্টি হয়। এর মধ্যে কর্মস্থলে যাওয়া লোকজনকে পথে পথে নাকাল হতে হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর সূর্যের দেখা মিলতে পারে কাল মঙ্গলবার দুপুরের পর।

১ / ১২
টানা দুই দিনের বৃষ্টিতে হাতিরঝিলে জলাবদ্ধতা
ছবি: সাজিদ হোসেন
২ / ১২
সারা দিন ছিল অঝোরধারায় বৃষ্টি। এ কারণে কর্মস্থলে যেতে রাজধানীবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। দুপুরে শ্যামলী এলাকায়
ছবি: আশরাফুল আলম
৩ / ১২
বৃষ্টিতে বিপাকে নগরবাসী। ছাতা মেরামতের দোকানে ভিড় করেছে মানুষ। নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় তোলা
ছবি: দিনার মাহমুদ
৪ / ১২
ঢ্যাঁড়সের খেতে জমে গেছে বৃষ্টির পানি। গাছ বাঁচাতে জমিতে নেমে পানি সরানোর কাজ করছেন কৃষক মো. সবুজ মিয়া। মিরসরাইয়ের হাসিম নগর এলাকা থেকে তোলা
ছবি: ইকবাল হোসেন
৫ / ১২
খুলনায় সারা দিন বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে যায়। দুর্ভোগে পড়ে কাজে বের হওয়া মানুষ। খানজাহান আলী সড়ক, খুলনা, ৬ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১২
বৃষ্টির মধ্যে পথ চলেছে দুই শিক্ষার্থী। সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে তোলা
ছবি: আনিস মাহমুদ
৭ / ১২
শাকবাড়িয়া নদীর পানি বেড়ে বেড়িবাঁধ ভেঙে আবার পানিবন্দী হয়ে পড়েছে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরী ও হরিহারপুর গ্রামের প্রায় ২০০ পরিবার। হরিহরপুর, উত্তর বেদকাশি, কয়রা উপজেলা, খুলনা, ৬ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৮ / ১২
দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সোমবার সকালে প্রকৃতির এমনটাই দেখাচ্ছিল, সঙ্গে বেড়েছে বৃষ্টির চাপ। রাঙামাটি সদরের হাজারি বাঁক এলাকায় সকালে তোলা
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
টানা বৃষ্টিতে ফরিদপুর শহরের ভাঙা রাস্তার মোড় এলাকায় সড়কটি তলিয়ে যাওয়াসহ আশপাশের দোকানে পানি ঢুকে পড়েছে। ফলে পথচারীসহ এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হয়েছে
ছবি: আলীমুজ্জামান
১০ / ১২
বৃষ্টিতে গ্রিনরোড এলাকার সড়কে জলাবদ্ধতা
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১২
আজও সারা দিন ছিল ঝিরিঝিরি বৃষ্টি। এ কারণে গন্তব্যে যেতে রাজধানীবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। কমলাপুর এলাকা, ঢাকা, ৬ ডিসেম্বর।
ছবি: দীপু মালাকার
১২ / ১২
দিনভর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানি সন্ধ্যার পরও সরেনি। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৬ ডিসেম্বর
ছবি: জাহিদুল করিম