ধর্মরাজিক মহাবিহারে বুদ্ধপূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ রোববার। মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বৈশাখী পূর্ণিমার আরেক নাম বুদ্ধপূর্ণিমা। দিবসটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন বৌদ্ধবিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারেও বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষুসংঘের প্রাতরাশসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিনটি পালন করা হয়।

১ / ১১
বিশ্বশান্তি কামনায় বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে সকাল ৯টায় শোভাযাত্রা বের করা হয়
২ / ১১
বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে প্রার্থনারত এক ভিক্ষু
৩ / ১১
বুদ্ধপূজার পূর্বে প্রস্তুতি
৪ / ১১
সংঘদান পর্বের শুরুতে বুদ্ধের প্রতিকৃতি প্রদক্ষিণ করছেন ভিক্ষুরা
৫ / ১১
বুদ্ধের সামনে প্রসাদ ও পানি সাজানোর পর প্রার্থনা করছেন এক ভক্ত।
৬ / ১১
বৌদ্ধবিহারে প্রার্থনার জন্য মোমবাতি জ্বালাচ্ছেন ভক্তরা। করোনা মহামারির জন্য দুই বছর পর এবার নানা আয়োজনে পালিত হলো বুদ্ধপূর্ণিমা
৭ / ১১
সংঘদান পর্বে প্রার্থনারত ভক্তরা
৮ / ১১
সমবেত প্রার্থনা
৯ / ১১
‘অহিংসা পরম ধর্ম’—বুদ্ধের এই অমিয় বাণী আজও সমাজে শান্তির জন্য প্রযোজ্য
১০ / ১১
শায়িত বুদ্ধ দেবের সামনে পঞ্চশীল প্রার্থনায় ভক্তরা
১১ / ১১
বুদ্ধপূজা শেষে বোধিবৃক্ষের নিচে ধ্যানরত বুদ্ধের মূর্তির সামনে প্রসাদ সাজিয়ে রাখা হয়েছে