মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার আপিল বিভাগের রায়কে কেন্দ্র করে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ছবিটি হাইকোর্ট এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা
সাঁজোয়া যানে পুলিশের সতর্ক প্রহরা। ছবিটি সকালে মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৪ / ৯
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের আনন্দমিছিল। ছবি: ফোকাস বাংলা
রায় সামনে রেখে সিলেট নগরে তল্লাশি। ছবিটি চৌহাট্টা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৭ / ৯
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বহাল রাখায় আদালত এলাকায় মুক্তিযোদ্ধারা আনন্দে স্লোগান দেন। ছবি: হাসান রাজা
৮ / ৯
রায়ের পর গণজাগরণমঞ্চের আনন্দমিছিল। ছবিটি রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
৯ / ৯
ফাঁসির আদেশ বহাল রাখার পর চট্টগ্রাম নগরের গণজাগরণ মঞ্চ চেরাগী পাহাড় মোড়ে আনন্দমিছিল করার পর মিষ্টিমুখ করানো হচ্ছে। ছবিটি দুপুর ১২টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম