আজ মঙ্গলবার ১ অগ্রহায়ণ। এই দিনটিতে গ্রামবাংলায় নবান্ন উৎসব করা হয়। ঘরে ঘরে বানানো হয় নতুন চালের পিঠা-পায়েস। এখন এ ছোঁয়া লেগেছে শহরেও। দিবসটি উপলক্ষে রাঙামাটিতে বের হয় এক শোভাযাত্রা। এরপর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠাপুলির আয়োজন করা হয়। ছবিটি সকালে কোর্ট রোড এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বসেছে নানা পিঠা-পায়েসের স্টল। ছবিটি রাঙামাটির কোর্ট রোড এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১১
শোভাযাত্রায় ছিল উৎসবমুখর পরিবেশ। ছবিটি রাঙামাটির কোর্ট রোড এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে শিশুশিল্পীরা। ছবিটি রাঙামাটির জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: আবদুস সালাম
৭ / ১১
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সহায়তায় দিনব্যাপী নবান্ন উৎসবে আগতদের একাংশ। ছবিটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১১
নবান্ন উৎসবকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে শিক্ষাঙ্গন থেকে র্যালি বের হয়। ছবি: প্রথম আলো
৯ / ১১
শোভাযাত্রায় প্রতীকী বাংলার রূপ দিতে কেউ সেজেছে চাষি, গাছি ও জেলের বেশে। ছবিটি খুলনার রায়েরমহল এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১১
গ্রামবাংলায় বিভিন্ন পেশার মানুষের নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে স্টল বসে। এর মধ্য দিয়ে শহরের মানুষদের এসবের সঙ্গে পরিচয় ঘটে। ছবিটি খুলনার শহীদ হাদিস পার্ক থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১১
ঢাকায় নবান্ন উৎসবের শোভাযাত্রায় অংশ নিয়েছিল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনও। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছবির হাটের সামনের সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম