কাল দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন। চলছে ভোট গ্রহণের শেষ প্রস্তুতি। ভোট গ্রহণের জন্য শরীয়তপুর সদরের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী উপকরণ বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। ছবি: সাজিদ হোসেন
২ / ৯
নির্বাচনকে সামনে রেখে চালানো অভিযানে আটক করা হয়েছে এই মোটর সাইকেলগুলো। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর রোড থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৩ / ৯
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে টহল শুরু করেছে বিজিবির সদস্যরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৪ / ৯
নির্বাচনের উপকরণ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এই ভটভটিগুলো। ছবিটি রাজশাহীর পবা উপজেলা থেকে তোলা। ছবি: প্রথম আলো
মেহেরপুরে গাংনী উপজেলার ৯টি কেন্দ্রে দায়িত্ব পালন করতে মঙ্গলবার দুপুর থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসা শুরু করেছেন। ছবিটি মঙ্গলবার ভোরে গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৭ / ৯
ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট বক্স ও সিল সহ নানা উপকরণ। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৮ / ৯
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে ব্যালট বাক্স ও অন্যান্য উপকরণ বুঝে নিচ্ছেন কয়েকজন। ছবি: আবদুস সালাম
৯ / ৯
ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ছবিটি বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার সার্ভার স্টেশন থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর