নিশ্চল নৌকা

সিলেটের সীমান্তবর্তী উপজেলার বিভিন্ন নদ-নদী থেকে বালু-পাথর উত্তোলনে ব্যবহার হয় ‘বারকি’ নৌকা। বর্ষাকালে দিনভর বালু-পাথর উত্তোলন ও বহনকাজে এসব নৌকা ব্যবহার করা হয়। সেই সঙ্গে হাজারো শ্রমিক এ নিয়ে ব্যস্ত সময় পার করেন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেটের নদ-নদী থেকে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। শ্রমিকদের কর্মব্যস্ততা না থাকায় নদের ঘাটে পড়ে আছে শত শত বারকি নৌকা। সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ

১ / ১০
নদে চলাচল নেই বারকি নৌকার। ঘাটে পড়ে আছে।
২ / ১০
নদের ঘাটে ঘাটে এভাবে রাখা হয়েছে বারকি নৌকা।
৩ / ১০
বারকি বাইছেন শ্রমজীবীরা।
৪ / ১০
মেরামতের জন্য নৌকাটি পাড়ে তোলা হয়েছে।
৫ / ১০
নিজের নৌকাটা ঠিক করে রাখছেন এক শ্রমিক।
৬ / ১০
ঘাটে বালু ঝেড়ে নেওয়ার সরঞ্জাম।
৭ / ১০
চলছে বারকি নৌকার মেরামত।
৮ / ১০
বারকি নৌকায় পাথর উত্তোলনের কাজে ব্যস্ত কিছু শ্রমিক।
৯ / ১০
এর মধ্যে এক শ্রমিক সনাতন পদ্ধতিতে বালু-পাথর তুলছেন।
১০ / ১০
দীর্ঘদিন ধরে পড়ে থাকা বারকি নৌকা পানিতে আধডোবা হয়ে আছে।