বর্ষা শেষে শরতের শুরুতেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। খাল-বিলের দেশে এই মৌসুমে তাই অন্যতম বাহন নৌকা। সেই নৌকা বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় হাট বসে। বরিশালের আটঘরের কুড়িয়ানা খালে বসেছে নৌকা বিক্রির তেমনি একটি হাট। বিক্রির জন্য সাজিয়ে রাখা নৌকার ছবিগুলো সম্প্রতি তোলা হয়েছে। ছবি: সাইয়ান, বরিশাল