পতেঙ্গায় ঈদ বেড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ আনন্দে ভাসছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত। সেখানে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। দুপুরের পর যে দিকে চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। নারী–শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়। ঈদের নতুন পোশাকে সাগরের কাছাকাছি আসতে পেরে আনন্দে আত্মহারা শিশু–কিশোরেরা। কেউ ঝাঁপিয়ে পড়ছে সাগরের বুকে। সৈকতের বালুচরে আছড়ে পড়া ঢেউয়ের তালে অন্য রকম উৎসবের আমেজ। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের চিত্র।
১ / ১৪
পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিবার নিয়ে ঘুরতে এসে পানিতে নেমেছে
২ / ১৪
হাজারো পর্যটকের ঢল পতেঙ্গা সমুদ্রসৈকতে
৩ / ১৪
সৈকতে ঘোড়ার পিঠে উঠে ঘুরে বেড়াচ্ছে এক শিশু
৪ / ১৪
বিভিন্ন বয়সের মানুষ পানিতে নেমে উল্লাস করছে
৫ / ১৪
বন্দুক দিয়ে বেলুন শিকার করছেন এক তরুণ
৬ / ১৪
সৈকতে মোটরচালিত চার চাকার গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন দুই তরুণী
৭ / ১৪
সমুদ্রের পানিতে লাফালাফি করছে শিশুরা
৮ / ১৪
সৈকতের বালুতে লাভ চিহ্ন এঁকে অক্ষর লিখেছেন কোনো এক পর্যটক
৯ / ১৪
স্পিডবোটে উঠে সমুদ্রে ঘুরে বেড়ান পর্যটকেরা
১০ / ১৪
চরকিতে ঘুরছে শিশুরা
১১ / ১৪
সমুদ্রে নেমে সেলফি তুলছেন এক পর্যটক
১২ / ১৪
কাঁধে সন্তানকে নিয়ে সমুদ্রের পানিতে নেমেছেন এক পর্যটক
১৩ / ১৪
সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ঝাপাঝাপি করছেন পর্যকেরা
১৪ / ১৪
পতেঙ্গা সমুদ্রসৈকতে আত্মহারা ভ্রমণপিপাসুরা