পাথররাজ্যের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির স্বর্গরাজ্য সাদা পাথর। পাথর ছুঁয়ে-ধেয়ে নামছে পাহাড়ের স্বচ্ছ জল। বিশাল এলাকাজুড়ে দুদিকে সাদা পাথর, মাঝে নীল স্বচ্ছ জল। পাহাড়ের ওপর মেঘের আলিঙ্গন। প্রকৃতির এমন শোভা ভ্রমণপিপাসুদের হাতছানি দেয়। সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী ভোলাগঞ্জের ধলাই নদের উৎসমুখ জিরো পয়েন্টেই সাদা পাথর এলাকাটি। সিলেটের পাথররাজ্যের ছবিগুলো সম্প্রতি তুলেছেন আনিস মাহমুদ।

১ / ৮
নদের হাঁটুপানিতে নেমে বালু ও কয়লা সংগ্রহ করছেন অনেকে
২ / ৮
বর্ষায় পানিতে উপচে পড়ে। শুকনো মৌসুমে ধলাই নদে চর জেগে ওঠে
৩ / ৮
নদে পাথর তোলা এখন বন্ধ। কিন্তু কোথাও কোথাও বালু তোলা হচ্ছে
৪ / ৮
নদের দুপাশে সাদা পাথর, মাঝে নীল স্বচ্ছ জল, অদূরে পাহাড় সারি। প্রকৃতির অপরূপ শোভা দেখতে এসেছেন ভ্রমণপিয়াসিরা
৫ / ৮
শুকনো মৌসুমে ছোট্ট সাঁকো দিয়েই নদ পার হওয়া যায়
৬ / ৮
ভোলাগঞ্জে সাদা পাথরের রাজ্যে যাওয়ার রাস্তাটিও এখন বেশ মসৃণ
৭ / ৮
পানি শুকালে ভেসে ওঠে সাদা পাথরের রাজ্য
৮ / ৮
স্বচ্ছ জলের নিচে হরেকরঙা পাথর