পানিই জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
নিরাপদ বিশুদ্ধ পানি এখনো পৃথিবীর অনেক মানুষের কাছে দুর্লভ। এই অবস্থায় আজ বুধবার পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। ঘোলা পানি সংগ্রহের ছবিটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমানাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ৯
সিলেট নগরের পুলিশ লাইনস এলাকায় পুরাতন মেডিকেলের সরকারি স্টাফ কোয়ার্টারের ট্যাংক থেকে এভাবে পানি পড়ে। সচেতনতার অভাবে প্রতিদিন এভাবেই অপচয় হয় পানি। ছবি: আনিস মাহমুদ

৩ / ৯
সিলেটের চা-বাগানগুলোতে এখনো বিশুদ্ধ পানির সংকট। চা-বাগানের বাসিন্দারা প্রাকৃতিক ছড়ার পানিতে গোসল ও ধোয়া-মোছার কাজ সেরে নিলেও খাবার পানি সংগ্রহ করতে হয় দূরের গভীর নলকূপ থেকে। ছবিটি গতকাল মঙ্গলবার সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগান থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ৯
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাজার দুয়েক রোগীর জন্য আছে দুটি টিউবওয়েল। খাবার পানি সংগ্রহের জন্য রোগীর স্বজনদের তাই ভিড় লেগে থাকে টিউবওয়েলের আশপাশে। ছবি: জগলুল পাশা

৫ / ৯
রাজধানীর কড়াইল বস্তিতে পানির অবৈধ সংযোগ। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: আবদুস সালাম

৬ / ৯
রাজধানীর পুরোনো ঢাকার হোসেনি দালান এলাকায় থাকা একাধিক নলকূপ দিয়ে এভাবেই সারাক্ষণ পানি গড়িয়ে পড়ে। প্রতিদিন অপচয় হয় বিপুল পরিমাণ পানি। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ৯
শুষ্ক মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানীতে পানির সংকট প্রকট হয়ে উঠেছে। তাই নানা ভোগান্তি সয়ে দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হয় অনেককে। ছবিটি তেজগাঁও শিল্প এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

৮ / ৯
ছবি দেখেই বোঝা যায় বিশুদ্ধ পানির সংকট কতটা তীব্র। ছবিটি রাজধানীর তাঁতীবাজার থেকে গতকাল মঙ্গলবার তোলা। ছবি: সাজিদ হোসেন

৯ / ৯
খাগড়াছড়ির দীঘিনালার শতাধিক গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট। এই পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু বিকল্প কোনো উপায় না পেয়ে ঘোলা পানিই সংগ্রহ করতে হয় পাহাড়ের বাসিন্দাদের। ছবিটি উপজেলা সদরের জাম্বুরাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: পলাশ বড়ুয়া