পাবনায় করোনা ওয়ার্ডের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। বিশেষ এই দিনটিতে সবার মনে আনন্দ থাকলেও করোনাকালে দেশের হাসপাতালগুলোর চিত্র একদম ভিন্ন। অন্য দিনের চেয়ে ঈদের দিন হাসপাতাল চত্বর ছিল জনশূন্য। হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত রোগীর স্বজনদের ঈদ কেটেছে বিষাদে। চিকিৎসা শেষে রোগীকে সুস্থ করে কখন বাড়ি ফিরবেন—এটাই তাঁদের চাওয়া। ঈদের দিন পাবনা জেনারেল হাসপাতালের চিত্র নিয়ে আজকের ছবির গল্প।

১ / ৭
করোনায় আক্রান্ত বাবা সমশের প্রামাণিককে নিয়ে চার দিন ধরে হাসপাতালে রয়েছেন সাইফুল ইসলাম। তাঁর শারীরিক খবর জানতে ফোন করছেন স্বজনেরা।
২ / ৭
ঈদের দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন দুই চিকিৎসক।
৩ / ৭
করোনা রোগী ছাড়া অন্য রোগীরাও হাসপাতালে আসছেন। চিকিৎসা দিতে হাসপাতালের মূল ফটকে ছুটে এসেছেন চিকিৎসক।
৪ / ৭
ঈদের আনন্দের লেশমাত্র নেই হাসপাতালের করোনা ওয়ার্ডে। এখন শুধুই সুস্থ হওয়ার ক্ষণগণনা।
৫ / ৭
করোনায় আক্রান্ত বাবার জন্য ঈদের দিন দুপুরে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন সন্তান। মুখে স্বাদ না থাকায় বাবা খেতে চাইছিলেন না। তাই পাশে বসে থেকে বাবাকে খাওয়ানোর চেষ্টা করছেন তিনি।
৬ / ৭
করোনার উপসর্গে স্ত্রী রোমেজা খাতুনকে নিয়ে হাসপাতালে জামাল প্রামাণিক। বৈদ্যুতিক পাখার বাতাস কম, তাই হাতপাখাতেই ভরসা।
৭ / ৭
ঈদের আগের দিন পাবনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন শাহাদৎ খাঁ। ঈদের দিন তাঁর অক্সিজেন লেভেল ৪৭ শতাংশের নিচে নেমে যায়। হাসপাতালে সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন না থাকায় রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।