খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২২ কিলোমিটার এলাকার মধ্যে কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেই। তাই প্রায় ১০ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে খাগড়াছড়ি সদরের আদর্শ উচ্চবিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি খাগড়াছড়ি সদরের ছয়মাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
২ / ১২
এই দুর্গম পথ দিয়ে হেঁটে সকাল ১০টার ক্লাস ধরতে হলে শিক্ষার্থীদের রওনা হতে হয় ভোর ছয়টার দিকে। ছবিটি খাগড়াছড়ি সদরের পাঁচমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৩ / ১২
কেউ কেউ কিছুটা পাহাড়ি পথ হেঁটে আবার সাইকেলে করে যাচ্ছে স্কুলে। ছবিটি খাগড়াছড়ি সদরের তিনমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৪ / ১২
ক্লাস শুরু সকাল ১০টায়। অপেক্ষা করে গাড়ি না পেয়ে পৌনে আটটার দিকেই স্কুলের উদ্দেশে হাঁটা শুরু করেছে শিক্ষার্থীরা। ছবিটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৫ / ১২
গাড়ির অপেক্ষায় সারিবদ্ধভাবে বসে আছে শিক্ষার্থীরা। ছবিটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাঁচমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৬ / ১২
সকাল নয়টা বাজে। অথচ এখনো গাড়ির দেখা নেই। তবুও যাত্রীছাউনির ভেতরে গাড়ির জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীরা। ছবিটি খাগড়াছড়ি সদরের তিনমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৭ / ১২
অবশেষে একটি পিকআপ ভ্যান এলে তাতে ঝুঁকি উঠে স্কুলের দিকে যাচ্ছে একদল শিক্ষার্থী। ছবিটি দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৮ / ১২
সাতমাইল এলাকা থেকে হেঁটে হেঁটে চারমাইল এলাকায় এসে পাওয়া গেল বাস। এই বাসে উঠতে না পারলে আজ আর স্কুলে পৌঁছানো হবে না। এই আশঙ্কায় তাড়াহুড়ো করে বাসের ছাদে উঠছে শিক্ষার্থীরা। ছবিটি খাগড়াছড়ি সদরের চারমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৯ / ১২
অবশেষে ক্লাসে এসেছে শিক্ষার্থীরা। ছবিটি খাগড়াছড়ি আদর্শ উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১০ / ১২
স্কুল ছুটি। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু তাদের দুশ্চিন্তা সেই দুর্গম পথ কিংবা গাড়ি না পাওয়ার ঝক্কি। ছবিটি খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের সামনের সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১১ / ১২
দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ি ফেরার জন্য চাঁদের গাড়িতে উঠছে তারা। ছবিটি খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের সামনের সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
১২ / ১২
সন্ধ্যা নেমে আসছে। ঝুঁকি হলেও বাড়ি ফিরতে হবে। বাধ্য হয়ে বাসে ঝুলে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ছবিটি খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের সামনের সড়ক থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি