পাহাড়ি ঢলে বিষাদ বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরাঞ্চলে বৈশাখ মানে বোরো ফসল ঘরে তোলার আনন্দ। ধান কাটার মধ্য দিয়ে শুরু হয় হাওরপারের কিষান-কিষানিদের বৈশাখ। হাওরজুড়ে থাকে উৎসবের আমেজ। বৈশাখ এলেই হাওরাঞ্চলের চিরচেনা এ রূপ চোখে পড়ে। এ বছর বর্ণিল বৈশাখ কৃষকের দুয়ারে কড়া নাড়ার আগেই পাহাড়ি ঢলের পানিতে মিশে গেছে কৃষকের আনন্দ। গত কয়েক দিন আরও পানি বেড়েছে হাওরে। তবু কৃষক পরিবারের সবাই পানিতে নেমে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন। সম্প্রতি সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের উফতার হাওরের চিত্র।

১ / ১৩
হাওর এখন পানিতে টইটম্বুর। ধান কেটে নৌকায় করে আনা হচ্ছে পাড়ে।
ছবি: আনিস মাহমুদ
২ / ১৩
হাঁটুসমান পানিতে নেমে চলছে ধান কাটা।
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৩
হাওরের পানিতে ভাসছে কাটা ধানের আঁটি। সেই আঁটি নৌকা তুলছেন কৃষক।
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৩
ছোট-বড় সবাই মিলে হাওর থেকে ধান কেটে নৌকায় করে বাড়িতে আনছেন।
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
ঢলের পানিতে সবুজ হাওর এখন সাদা। খেত থেকে কাটা ধান হাওরপারে স্তূপ করে রাখা হচ্ছে।
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৩
বৈশাখের আনন্দের বদলে হাওরপারের কৃষকের মুখে এখন বিষাদের ছায়া।
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৩
বেড়েই চলেছে হাওরের পানি। তড়িঘড়ি করে ধান কেটে আনছেন এক কৃষক।
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৩
পুবালি বাতাসে এখন শুধুই পচা ধানের গন্ধ।
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৩
পানিতে তলিয়ে গেছে কৃষকের বোরোখেত। এর ওপর সাঁতার কাটছে হাঁস।
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৩
আধা পাকা ধান মাড়াইয়ে ব্যস্ত কিষান-কিষানি।
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৩
কাঁচা ধানের ওপর রঙিন কুলা হাতে এক শিশু।
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৩
এর মধ্যে যেটুকু ধান কাটতে পেরেছেন, সেটুকুই ঘরে তোলার প্রস্তুতি।
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৩
বিস্তীর্ণ হাওরের অথই পানিতে তলিয়ে গেছে ফসল। তাই তো বৈশাখ এলেও মন ভালো নেই কিষানি সাজু বেগমের।
ছবি: আনিস মাহমুদ