রাঙামাটির নয়টি উপজেলায় ছয় শতাধিক তুলাচাষি পাহাড়ের প্রায় ২০০ হেক্টর ঢালু জুমে সাথি ফসল হিসেবে চাষ করেছেন সিবি-১২ জাতের আমেরিকান তুলা। পাইকারি বাজারে এই তুলা প্রতি মণ দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে খেত থেকে তুলা সংগ্রহ করছেন চাষি প্রীতি চাকমা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৭
তুলার ফুল ফুটেছে গাছে। ছবিটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৭
তুলার পরিপক্ব কলি। ছবিটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৭
গাছে গাছে তুলা এসেছে। ছবিটি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা কদমতলীর রসিক কুমার চাকমার খেত থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৭
রাঙামাটি জোন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহায়তায় চাষ করা তুলার খেত পরিদর্শন করছেন প্রশিক্ষণার্থী চাষিরা। ছবিটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৭
সাদা তুলায় ভরে গেছে খেত। ছবিটি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা কদমতলীর একটি খেত থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ৭
ফুল থেকে তুলা এসেছে গাছে। ছবিটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা