পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া হয়ে গেছে গত বুধবার। এদিন থেকেই শুরু দেবীপক্ষের। আর দুদিন পরই ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু। ১৫ অক্টোবর শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারা দেশে ৩২ হাজার ১১৮টি দুর্গাপূজা হবে, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯০৫টি বেশি। আর ঢাকা মহানগরে পূজামণ্ডপের সংখ্যা ২৩৮। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

১ / ৮
পুরান ঢাকার সূত্রাপুর এলাকার বিহারি লাল জিউ মন্দিরে চলছে প্রতিমার গায়ে তুলির আঁচড়।
২ / ৮
মণ্ডপ সাজাতে প্যান্ডেলের কাজও চলছে সমানতালে।
৩ / ৮
প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজে ব্যস্ত শিল্পীরা।
৪ / ৮
পূজার আগে বাড়ির পাশের মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দেখার মজাই আলাদা। বড়দের হাত ধরে শিশুদের এই ঘুরে বেড়ানোতে যেন পূজার আনন্দ–আমেজ শুরু হয়ে যায়। গতকাল পুরান ঢাকার সূত্রাপুর এলাকার বিহারি লাল জিউ মন্দিরে।
৫ / ৮
নর্থ ব্রুক হল রোডের জমিদার বাড়ি মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী বলাই পাল।
৬ / ৮
ঢাকার বাইরের ১১টি প্রতিমা বানানোর কাজ পেয়েছিলেন বলাই পাল। কাজ প্রায় শেষ, কালকেই প্রতিমা পাঠানো হবে মণ্ডপে মণ্ডপে।
৭ / ৮
রাজধানীর অভিজাত এলাকার বনানী পূজামণ্ডপেও চলছে মঞ্চ তৈরি ও সৌন্দর্যবর্ধনের কাজ।
৮ / ৮
গুলশান–বনানী সর্বজনীন পূজা পরিষদের আয়োজনে বনানীর মণ্ডপের সাজসজ্জার ব্যস্ততায় যেন দম ফেলার সময় নেই শিল্পীদের।