পোকামাকড়ের জগৎটা অন্যরকম। পোকামাকড়ের প্রজাতি ক্ষুদ্র আকৃতির হয় বলে অন্য প্রাণীর জীবনযাপন যতটা আমাদের চোখে পড়ে, পোকামাকড়ের জীবন ততটাই আমাদের অদেখা রয়ে যায়। গোবরে-পোকার ছবিটি সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
২ / ৮
পরিশ্রমী কীট হিসেবে পিপীলিকা সবার কাছেই পরিচিত। ছবিটি সম্প্রতি রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৩ / ৮
বিভিন্ন রোগের বাহক হিসেবে মাছির কুখ্যাতি রয়েছে। অনেক পতঙ্গের দুই জোড়া পাখা থাকলেও মাছির এক জোড়া পাখা। ছবিটি সম্প্রতি রমনা পার্ক থেকে থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৪ / ৮
মিলিপিড নিরীহ প্রজাতির কীট। মিলিপিড শব্দটি এসেছে লাতিন ভাষা থেকে। যার অর্থ সহস্র পা। ছবিটি সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৫ / ৮
একটি পোকাকে কাবু করতে ব্যস্ত এই মাকড়সা। ছবিটি সম্প্রতি রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৬ / ৮
নিজে নিজেই ডিম থেকে বেরিয়ে আসছে একটি কীট। ছবিটি সম্প্রতি রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৭ / ৮
পাতায় ঘাপটি মেরে বসে আছে একটি গোবরে-পোকা। এই পোকা ছত্রাক জাতীয় খাদ্য গ্রহণ করে। অনেক ছোট পোকামাকড়ও শিকার করে। ছবিটি সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৮ / ৮
গোবরে-পোকা কোলিওপ্টেরা বর্গের অন্তর্গত। প্রায় চার লাখ প্রজাতির কীট এই বর্গের অন্তর্ভুক্ত। ছবিটি সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম