গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের নামে প্রথমবারের মতো দেওয়া হলো ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার। প্রথমবার এই পুরস্কার পেলেন মাদারীপুরের কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী জঙ্গিকে হাতেনাতে ধরে ফেলা মিরাজ সরদার। বুধবার (০৭ ডিসেম্বর, ২০১৬) তাঁর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন পেপসিকো গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নুয়ি ও ফারাজের মা সিমিন হোসেন। ছবি: জাহিদুল করিম
২ / ১৩
মিরাজ সরদারের হাতে ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৬-এর সনদ তুলে দিচ্ছেন জুরিবোর্ডের আহ্বায়ক ও ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ছবি: জাহিদুল করিম
৩ / ১৩
মিরাজ সরদারের হাতে ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৬-এর চেক তুলে দিচ্ছেন পেপসিকো গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নুয়ি। ছবি: জাহিদুল করিম
৪ / ১৩
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ফারাজের নানা ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। ছবি: জাহিদুল করিম
৫ / ১৩
বক্তব্য দেন জুরিবোর্ডের আহ্বায়ক ও ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ছবি: জাহিদুল করিম
৬ / ১৩
ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসা অতিথিরা। ছবি: জাহিদুল করিম
৭ / ১৩
বক্তব্য দিচ্ছেন পেপসিকো গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নুয়ি। ছবি: জাহিদুল করিম