বছরের প্রথম দিন সারা দেশে বিনা মূল্যে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। সিলেট শহরতলির মালিনীছড়া চা-বাগানের শ্রমিক স্বাধীন দাশের তিন মেয়ের মধ্যে সবার ছোট পল্লবী। এবার তৃতীয় শ্রেণিতে উঠল। বাবাকে সঙ্গে নিয়েই স্কুলে গিয়েছিল নতুন বই আনতে। ফেরার সময় এভাবেই ক্যামেরায় ধরা পড়ে সে। সোমবার বেলা দুইটার দিকে ছবিটি তোলা। ছবি: আনিস মাহমুদ
২ / ১০
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট।
৩ / ১০
নতুন বই পেয়ে আনন্দে দৌড় দিয়েছে এই শিশু। খালিশপুরের রোটারি স্কুল, খুলনা, ১ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১০
নতুন বইয়ে কী কী বিষয়ে আছে, তা দেখছেন অভিভাবকেরা। রংপুর জিলা স্কুল। ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
নতুন বইয়ের বান্ডিলের ফিতা খুলতে ব্যস্ত দুই খুদে শিক্ষার্থী। রাজশাহী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়। ছবি: শহীদুল ইসলাম
৬ / ১০
বই হাতে খুশিমনে বাড়ি ফিরছে শিশুর দল। পাবনার হিমাইতপুর ইউনিয়নের আফুরী গ্রাম থেকে ছবিটি তোলা। ছবি: হাসান মাহমুদ
৭ / ১০
নিজেদের মাতৃভাষার বই পেয়েছে মারমা সম্প্রদায়ের এই দুই শিশু। বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১০
শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি ফাতেমা জাবিনকে। অন্যদের সঙ্গে সে-ও এসেছিল নতুন বই নিতে। চতুর্থ শ্রেণির ছাত্রী সে। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। ছবি: সোয়েল রানা
৯ / ১০
রাজশাহী কলেজিয়েট স্কুলে প্যান্ডেল বানিয়ে চলে বই বিতরণ। বই পেয়েই একটু নিরিবিলি খোঁজে বইয়ে চোখ বোলাতে বসে যায় এই শিক্ষার্থী। ছবি: শহীদুল ইসলাম
১০ / ১০
কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। ছবি: আশরাফুল আলম।