অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধিতে প্লাবিত জামালপুরের চারটি উপজেলা। নৌকায় করে আশ্রয়কেন্দ্র যাচ্ছে স্থানীয় লোকজন। ছবিটি সোমবার ইসলামপুর উপজেলার আমতলী এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
২ / ১০
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর-জোতবাজার বাঁধ ভেঙে পানি প্রবেশের ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: ওমর ফারুক
৩ / ১০
বন্যায় ডুবে যাওয়া সৈয়দপুর শহরের পশ্চিম পাটোয়ারি পাড়ার কয়েকটি বাড়ি। ছবিটি সোমবার তোলা। ছবি: প্রথম আলো
৪ / ১০
সৈয়দপুর বিমানবন্দরের দেয়াল ভেঙে রানওয়ের কাছাকাছি পৌঁছে গেছে বন্যার পানি। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: প্রথম আলো
৫ / ১০
দিনাজপুরের চৌরঙ্গী সিনেমা হল-সংলগ্ন বড় গুড়গোলা সড়কের ওপর দিয়ে বইছে পানি। ছবিটি সোমবার তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১০
ফরিদপুরের বড় বালিয়াডাঙ্গী গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: পান্না বালা
৭ / ১০
টানা বৃষ্টির কারণে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক বসতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবিটি সোমবার সকালে খাগড়াছড়ি সদরের দক্ষিণগঞ্জপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৮ / ১০
কুড়িগ্রাম সদরের ভোগডাঙা ইউনিয়নের অনেক গ্রাম ধরলা নদীর পানিতে প্লাবিত হয়েছে। ছবি: প্রথম আলো
৯ / ১০
গড়াই নদের পানি বাড়ায় তীরবর্তী বসতবাড়িতে পানি ঢুকছে। ছবিটি সোমবার দুপুরে কুষ্টিয়া শহরে ছয় রাস্তা মোড় এলাকার শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
১০ / ১০
রাজশাহীর মোহনপুর উপজেলার শিবনদের বাঁধ ভেঙে যাওয়ায় তলিয়ে গেছে ফসলের খেত। বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। আজ সোমবার দুপুরে তোলা ছবি। ছবি: শহীদুল ইসলাম