যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধিতে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার রহদহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ধসে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এই পানি বগুড়া-চন্দনবাইশা বাজার সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: ফোকাস বাংলা
২ / ১১
যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধিতে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার রহদহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ধসে ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বন্যাকবলিত মানুষ। ছবিটি শুক্রবার সকালে উপজেলার কড়িতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৩ / ১১
যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধিতে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার রহদহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ধসে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। গ্রামে পানি ঢুকছে অবাধে, এ দৃশ্য দেখছেন বৃদ্ধ গ্রামবাসী। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১১
ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বন্যাকবলিত মানুষ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রহদহ এলাকার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে তাদের বসতবাড়ি। ছবিটি শুক্রবার সকালে উপজেলার কড়িতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৫ / ১১
সাইকেলে চড়ে যাওয়ার কথা, কিন্তু বন্যার কারণে সেই সাইকেল ঘাড়ে। বগুড়া-কুতুবপুর বাজার সড়ক থেকে ছবিটি শুক্রবার দুপুরে তোলা হয়েছে। ছবি: ফোকাস বাংলা
৬ / ১১
গবাদিপশুসহ নিরাপদ আশ্রয়ে ছুটছে বানভাসী মানুষ। ছবিটি শুক্রবার দুপুরে বগুড়া-কুতুবপুর বাজার সড়ক থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১১
যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধিতে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার রহদহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ধসে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মূল্যবান আসবাব নিয়ে নৌকা-ট্রলারে করে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ে। ছবি: ফোকাস বাংলা
৮ / ১১
যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধিতে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার রহদহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ধসে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মূল্যবান আসবাব নিয়ে নৌকা-ট্রলারে করে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ে। ছবি: ফোকাস বাংলা
৯ / ১১
যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধিতে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার রহদহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ধসে কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাকবলিত মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ছবিটি শুক্রবার উপজেলার কড়িতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১০ / ১১
যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধিতে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশার রহদহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ধসে প্লাবিত হয়েছে ৫০টি গ্রাম। এই পানি বগুড়া-চন্দনবাইশা বাজার সড়কের ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে। উপায়ন্তর না দেখে ইটের ওপর খাট রেখে সেখানে আস্তানা গেড়েছে এই পরিবার। ছবিটি শুক্রবার উপজেলার কড়িতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ১১
বন্যায় ডুবেছে গ্রাম। জীবনধারণে জন্য সড়কে আশ্রয় নিয়েছে এই পরিবার। ক্ষুধা নিবারণে চলছে রান্না। ছবিটি শুক্রবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া