ধানমন্ডি লেক নাকি এক সময় কারেভান নদী নামে পরিচিত কারওয়ান বাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল। বাংলাপিডিয়ার তথ্যে সে যা-ই হোক না কেন, ব্যস্ত রাজধানীতে এখন সবুজের সমারোহে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার অন্যতম স্থান ধানমন্ডি লেক। তিন কিলোমিটার দৈর্ঘ্যের লেকটির পাড়ে বসে বুকভরে প্রাকৃতিক বাতাস নিতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করে। আর বর্ষার সময় লেকটি এক অনন্য রূপ নেয়। ঘুরে ঘুরে ধানমন্ডি লেকের সেই সব সৌন্দর্য ফ্রেমবন্দী করেছেন মনিরুল আলম।