বাগদা চিংড়ির পোনা সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটায় বয়ে চলেছে বলেশ্বর নদ। বঙ্গোপসাগরের মোহনা অভিমুখী বলেশ্বরের একপাশে সুন্দরবন। সেখানকার উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা অনেকাংশে নির্ভরশীল এই নদ ঘিরে। নদ এবং বঙ্গোপসাগরের মোহনায় নানা প্রজাতির মাছ ধরে এখানকার জেলেরা জীবন কাটান। বৈশাখ ও জ্যৈষ্ঠ—এই দুই মাস বাগদা চিংড়ির রেণু পোনা সংগ্রহের সময়। সংগ্রহ করা পোনা বিক্রি করে বাড়তি আয় করেন জেলেরা। এই দুই মাস নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা কাঠের ফ্রেমের সঙ্গে মশারি লাগিয়ে দড়ির মাধ্যমে টেনে বাগদার পোনা সংগ্রহ করেন। পরে বাছাই করে তা বিক্রি করা হয়। ছবিগুলো গত শুক্রবার পাথরঘাটার রুহিতা এলাকা থেকে তোলা।

১ / ৭
কাঁধে টানা জাল নিয়ে বাগদা চিংড়ির পোনা সংগ্রহে বলেশ্বর নদে নামছে এক কিশোর
২ / ৭
দল বেঁধে জাল টেনে বাগদার পোনা ধরতে ব্যস্ত বিভিন্ন বয়সের জেলেরা
৩ / ৭
টানা জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা সংগ্রহে ব্যস্ত এক নারী
৪ / ৭
বাগদা চিংড়ির পোনা সংগ্রহের পর চলছে বাছাই
৫ / ৭
বাবাকে কাজে সহায়তা করতে এগিয়ে এসেছে মেয়ে। হাতের প্লাস্টিকের ঝুড়িটি পোনা বাছাইয়ের কাজে ব্যবহার করা হবে
৬ / ৭
ঝিনুকের খোলস দিয়ে পাত্র থেকে বাগদা চিংড়ির পোনা বাছাই চলছে
৭ / ৭
বলেশ্বর নদে জাল টানা শেষে ফিরে আসছেন এক জেলে