এ বছর কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাঙ্গির চাষ বেশ ভালো হয়েছে। যাকে বলে বাম্পার ফলন। কয়েক একর জমিতে বাঙ্গির চাষ করেও হরতাল-অরোধের কারণে ভালো দাম পাচ্ছেন না কৃষকেরা। ছবিটি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের টামটা এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
২ / ১০
বাঙ্গির খেত পরিচর্যায় ব্যস্ত কৃষাণ-কৃষাণি। ছবি: এম সাদেক, কুমিল্লা
৩ / ১০
চুরির হাত থেকে বাঙ্গি রক্ষা করতে খেতের মাঝে তাঁবু খাটিয়ে পাহারা দেন কৃষকেরা। ছবি: এম সাদেক, কুমিল্লা
৪ / ১০
খেতের পাশে টানানো তাঁবুতে বসে খাওয়ার জন্য বাঙ্গি কাটছেন একজন কৃষাণি। ছবি: এম সাদেক, কুমিল্লা
৫ / ১০
পাকতে শুরু করেছে বাঙ্গি। ছবি: এম সাদেক, কুমিল্লা
৬ / ১০
পাকা বাঙ্গি খেত থেকে তুলে তা বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এম সাদেক, কুমিল্লা
৭ / ১০
খেত থেকে বাঙ্গি তুলে তা স্তূপ করে রাখা হচ্ছে। ছবি: এম সাদেক, কুমিল্লা
৮ / ১০
বাজারে নিয়ে যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এভাবেই বাঙ্গি নিয়ে গাড়ির অপেক্ষায় পাইকারি ব্যবসায়ীরা। ছবি: এম সাদেক, কুমিল্লা
৯ / ১০
টেম্পোতে তোলা হচ্ছে বাঙ্গি। ছবি: এম সাদেক, কুমিল্লা
১০ / ১০
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে খুচরা দরে বিক্রি হচ্ছে বাঙ্গি। ছবি: এম সাদেক, কুমিল্লা