বাজারে দেশীয় ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুমাস জ্যৈষ্ঠের আর বেশি বাকি নেই। এরই মধ্যে দেশের হাটবাজারে মিলছে বিভিন্ন ধরনের রসাল ফলফলাদি। ঝুড়িভর্তি ফল নিয়ে যাওয়া হচ্ছে হাটে। বিকিকিনিও হচ্ছে হরদম। তরমুজ শেষ হতে না হতেই বাজারে আসছে আম, কাঁঠাল, লিচুসহ নানা দেশীয় ফল। চারদিকে রসাল ফলের ম–ম গন্ধ।

১ / ৬
টাঙ্গাইলের জলডুগি জাতের আনারস বিক্রির জন্য আড়তে সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। আকারে ছোট হলেও মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে এর বেশ চাহিদা রয়েছে। স্টেশন সড়ক, বগুড়া
ছবি: সোয়েল রানা
২ / ৬
সুস্বাদু ও রসাল ফল ডালিম। কয়েক বছর আগেও অনেক বাড়ির আঙিনায় দেখা গেলেও দিন দিন হারিয়ে যাচ্ছে সুস্বাদু ফলটি। ছোটরা এলাকা, কুমিল্লা
ছবি: এম সাদেক
৩ / ৬
খুলনার আড়ত তরমুজে সয়লাব। সড়ক ও নদীপথে আসছে তরমুজ। বাজারে ক্রেতা কম থাকায় অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। কদমতলা স্টেশন রোড, আড়ত এলাকা, খুলনা
ছবি: উত্তম মণ্ডল
৪ / ৬
বাজারে উঠতে শুরু করেছে আঁটি বা দেশি লিচু। এ বছর লিচুর ফলন ভালো হওয়ায় দাম অন্য বছরের তুলনায় কিছুটা কম। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ১২০ থেকে ২৫০ টাকায়। আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে টসটসে লাল ও রসাল বোম্বাই লিচু। টেবুনিয়া বাজার, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৫ / ৬
গাছে ঝুলছে থোকা থোকা জামরুল। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপপরিচালকের (উদ্যান) কার্যালয়, বগুড়া নারুলী এলাকা, বগুড়া
ছবি: সোয়েল রানা
৬ / ৬
মৌসুমি ফল কাঁঠাল পরিপক্ব হয়েছে। গাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য হাটের উদ্দেশে রওনা হয়েছেন এক ব্যক্তি। দেবতাছড়ি, ওয়াগগা, কাপ্তাই, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা